ফিরে দেখা

থাকলো পড়ে

সব কাজ হয়ে গেছে সাড়া
তবু বার বার কেন মনে হয়
এখনও অনেক কাজ রয়ে গেছে বাকী
দুশ্চিন্তায় ভরে যায় মন
সময় তো বেশী নেই হাতে

বার বার তাই যাই ফিরে
জীবনের ফেলে আসা
সোনালী দিনগুলির তীরে
হিসাব মিলাই, শুধু হিসাব মিলাই
আবেগের স্রোতে যাই ভেসে

পাই না কিছুই ভুল
সব দেখি ঠিক
হয়তো বা ছিলো ভুল জীবনদর্শনে
এ ভাবেই এ জীবন বেঁচে নেবো
না হয় থাকলো কিছু কাজ পড়ে