অনুভূতি

সময়ের স্রোত 

সময়ের স্রোতে সবাই যায় হারিয়ে
কিছুই যায় না রাখা ধরে
স্মৃতি না কি সতত সুখের
সে ও তো পড়ে থাকে ঢাকা
বিস্মৃতির অন্তরালে, তাহলে?

সবই নশ্বর এ কথাই শুধু সত্য
আমরা খালি ভাবাবেগে মরি
জীবন প্রবাহিত হয় সময়ের তালে।