অনুভূতি

যাস না হেরে

তোরা কেউ যাস না হেরে
আরেকটু না হয় অপেক্ষা করলি
জীবনের বন্ধনগুলো
আর একটু আলগা ছাড়লি
ভাঙ্গতে হবে সব বাঁধন

হাল ছাড়লে চলবে না বন্ধু
সাপ লুডোর খেলায়বাঁচা মরা আছে
মরতে যখন এতোই ভয়
লড়াই করতে কেন এলি
না হয় থাকতি বসে ঘরের কোণে

সবকিছুর ই আছে শেষ
অন্ধকারের শেষে আলোর রেশ
বন্ধন সব যাবে খুলে
মুক্তির আনন্দে নাচবে পৃথিবী
মাঝপথে ছেড়ে যাস না চলে।