কোকিলের ডাক

রোজ রাতে কোকিলটা ডাকে
পোড়া শহরে বসন্ত আসে না
অট্টালিকার জঙ্গলে বসন্ত আসে না
টিমটিম করে বেঁচে থাকা
কোনও গাছে
কোকিলটা একাকী বসন্তকে খোঁজে
মাঝরাতে তাই ওঠে ডেকে।
হয়তো কোকিলের ডাক স্বপ্ন
নিঃস্বপ্ন মন মাঝরাতে ওঠে জেগে
বেড়ায় খুঁজে তার ফেলে আসা দিনগুলো
সে ছিলো বড় মধুর বড় প্রাণবন্ত
কোনও কোকিল ডাকে নি কোনদিন
স্বপ্ন, সবকিছু ছিলো স্বপ্ন
বসন্ত আসে না অট্টালিকার শহরে
মন খুঁজে ফেরে কোকিলের ডাক
রোজ মাঝরাতে ঘুম যায় ভেঙ্গে