গল্পগুলো

পথশিশুদের কোনও গল্প হয় না
গল্প হয় না গাছ থেকে ঝরে যাওয়া
শুকনো হলুদ পাতার
তিরতির করে বয়ে যাওয়া
শীর্ণা নদীর স্রোতের
সমুদ্রের অবিশ্রান্ত ঢেউ এর
মেঘে ঢাকা অস্তমিত সূর্য্যের
গল্প কি সত্যি হয় না?
হয়তো বা হয়
হয়তো বা হারিয়ে যায়
কালের গহ্বরে, নিঃসাড়ে
মনের চেতনার অগোচরে
সময়ের স্রোতে বেড়ায় ভেসে
গ্রহ থেকে গ্রহান্তরে, মহাকাশে।
গল্পের নেই কোনও শুরু
গল্পের নেই কোনও শেষ