জীবন

চেনা পথ

ফেলে আসা পথ ধরে
আবার যাবো ফিরে
চেনা গল্প, চেনা ছবি
চেনা মুখের ভীড়ে
চেনাগুলো লাগে ভালো
অচেনায় বড় ভয়
আছে দ্বিধা, সংশয়

দুদিনের এই বাঁচা
চেনা জীবন চেনা খাঁচা
প্রাণপাখী খাঁচা ছেড়ে
উড়ে যাবে সেই দূরে

চেনা আকাশ, চেনা খাঁচা
বারে বারে ফিরে আসা
সেই চেনা পথ ধরে
চেনা মুখের ভীড়ে
চেনা চেনা খুব চেনা
সুখ দুঃখের তীরে

অচেনায় বড় ভয়
আছে দ্বিধা সংশয়।