সাদা কাশফুল ভরা বনে
হঠাৎ ঝেপে ব্ষ্টি এলো
কিছু ফুল মিইয়ে গেলো
কিছু ফুল পড়লো ঝরে
কাশ বন জলে থৈ থৈ
সাজটাই যে গেলো ব্থা
হঠাৎ ঝেপে ব্ষ্টি এলো
আকাশের নীলিমা যত
কালো মেঘে মুখ লুকালো
গুরু গুরু মেঘ গর্জ্জায়
বিদ্যুৎ খালি ঝিলিক মারে
বাজ পড়ে সব পুড়িয়ে দিলো
হঠাৎ ঝেপে ব্ষ্টি এলো।