জীবন

বুনো স্বপ্ন

শিশির ভরা স্বপ্ন
(আর) জ্যোৎস্না ভরা আহ্লাদ
তিলোত্তমার হাসি
(যেন) দৈত্যকুলে প্রহ্লাদ।
বুনো ঘোড়ার উল্লাস
(আর) নিকষ কালো রোদ্দুর,
পঞ্চভূতের শ্মশান
(যেন) জীবনের রসে ভরপুর।
নোনা হাওয়ার কান্না
(আর) নিশুতি রাতের ফিসফাস,
অতীতের বিষণ্ণ চাহনি
(যেন) বর্তমানের উপহাস।