অনুভূতি

বাজ

কি সুন্দর বৃষ্টি পড়ছে
যাক সব মলিনতা ধুয়ে যাক
বিবর্ণ গাছগুলো ফিরে পাক প্রাণ
সবুজে সবুজে ভরে যাক চারিদিক।

গাছেদের মনে কোন মলিনতা নেই
নিঃস্বার্থ সেবাই তাদের ধর্ম
মানুষের কলুষিত দূষণের কলঙ্ক
ধুয়ে দেয় শ্রাবণের বারিধারা।

বৃষ্টির জলে স্নাত হয়ে
মানুষের অন্তরের মলিনতা যদি দূর হত
কড়কড় শব্দে বাজ পড়ল
বিশ্বপিতা কি আমার ভাবনায় রুষ্ট হলেন?