অনুভূতি

মন

মনের অবস্থান বোঝা বড় দায়
এই দেখি মন শরীরের ভিতরে
পরক্ষনেই মনে হয় শরীরের বাইরে
কখনও সখনও আবার তার
অস্তিস্ত্ব আছে কি না সন্দেহ হয়।

প্রাণহীন শরীর, সে তো মৃতদেহ
তবে মনহীন প্রাণ বা প্রাণহীন মন
সে কী হয়?।
আবার এসব প্রশ্ন মনেই ওঠে
মন যে কি, সে নিজেই কি জানে?
বড় গোলেমেলে জটিল অঙ্ক
বারে বারে সব গুলিয়ে যায়।

মন যদি নাই বা থাকে,
ক্ষতি তাতে খুব কি আছে?
আবেগ, অনুভূতি, ভালবাসা, প্রেম
এগুলি কেবল হারিয়ে যাবে
যন্ত্রদানব হয়ে মানুষগুলো
পৃথিবীর বুকে ঘুরে বেড়াবে।

হিংসা, লোলুপতায় ভরা এই যুগে
মনের কোন কাজ নেই আর,
বিবেক তো বহু আগেই গত
মন ও না হয় বিদায় নেবে,
ধীরে ধীরে সব চলেই যাবে।
তাতে যদি পৃথিবীতে শান্তি আসে
আসুক শান্তি, বাঁচুক মানুষ।