চুপ থাকাই ভালো

ভেবেছিলাম সময়ের কাছ থেকে
কিছুটা নিশ্চিন্ত জীবন কিনেছি
অনেক বেশী দাম দিয়ে
দেখলাম পুরোটাই ভেজাল
নিশ্চিন্ততার ছিঁটেফোঁটা নেই
সেই একই বিরক্তিকর জীবন
ঠকেছি রাম ঠকান
বেমক্কা ক্ষেপে গিয়ে ভাবছি
এবার সময়টাকেই দেবো বিক্রী করে
দ্যাখ কেমন লাগে ঠকালে
এবার তুই উল্টে দিবি আমায় গালাগাল
আমি দূর থেকে দেখবো আর হাসবো
তবে সময় কি সে সুযোগ দেবে আমায়
বড় ধুরন্ধর, দেবে ভবলীলা সাঙ্গ করে
শুধু শুধু আস্ফালন ই বৃথা
এর চেয়ে চুপ থাকাই ভালো