জীবন

আর কতো রক্ত ঝরবে

আর কতো রক্ত ঝরবে
ক্ষমতালোভী শাষকের লোভে
নিরীহ মানুষ বেঘোরে মরবে?
চিতার ঐ লেলিহান শিখা
লোলুপ দৃষ্টিতে থাকবে তাকিয়ে
কবরে মাটি ঢালতে ঢালতে
কবর চিতা এক হয়ে যাবে
আর কতো, আর কতো
আর কতো রক্ত ঝরবে।

প্রতিবাদের কন্ঠ যে আজ
স্বার্থে্র কাছে গিয়েছে বিকিয়ে
শিরদাঁড়াগুলো এতো নমনীয়
সরীসৃপ ও মুখ লুকায় লাজে
লুপ্ত যে আজ হৃদয়, বিবেক
মনুষ্যত্বের নিলাম চলছে

আর কতো রক্ত ঝরবে
আসবে কবে সবুজ সকাল
বিধাতার কাছে কি জবাব আছে?

2 thoughts on “আর কতো রক্ত ঝরবে

  1. দারুণ লাগলো কবিতাটি। কবিতা নয়, ইহাই বাস্তব।

Comments are closed.