বাবা-মা

ভুলে যাই
অনেক কিছু ভুলে যাই
কিছু দরকারী কিছু বেদরকারী
অন্তরের আবেগ যায় না ভোলা
বাবা মার কথা বড় মনে পড়ে
নিজের অস্তিতের সাথে লড়াই করি
খোলা আয়নার সামনে দাঁড়িয়ে
বারবার নিজের অবয়ব কে দেখি
গায়ে হাতে মুখে সস্নেহে হাত বুলাই
স্পর্শের মাধ্যমে বাবা মা কে খুঁজি
হৃদয়ের অন্তর থেকে আওয়াজ আসে
আছি বাবা আমরা তোরই মাঝে
আবেশে বুজে আসে চোখ
ঝরঝর ঝরে অশ্রুধারা
এই তো বাবা মা আমারই কাছে।
Excellent 👌👌👌👌
খুব ভালো হোয়েছে লেখাটা।।
চালিয়ে যাও বন্ধু।।