বাণপ্রস্থ

শরীরটার বাড়ছে বয়স
মনটা কিন্তু সবুজই আছে
দৃষ্টিশক্তি কমেছে বটে
চারপাশ তবু রঙ্গীন লাগে
বুঝতে পারছি ব্রাত্য হচ্ছি
সময়ের সাথে কমছে যে দাম
সব কিছু তাই দিচ্ছি ছেড়ে
আস্তে আস্তে কমছেও দম
সময়ের সাথে পাল্টেছি অনেক
ইঁদুর দৌড়ে হাঁফিয়ে গেছি
আর এক পা ও এগুবো না
চীৎকার করে বিদ্রোহ করি
ঘরেই যাব বাণপ্রস্থ
সাথী যদি চাও হতে পারো
না হলেও কোণও ক্ষতি নেই
একা একাই বিদায় নেবো।