জীবন

কেল্লা ফতে

থাক না কিছু কথা তোলা
নাই বা বললে সেটি
কত কিছুই তো যাচ্ছে ঘটে
মনের ভিতর মনের বাইরে
সব কিছু কি যায় বলা?

এর চেয়ে এসো গল্প করি
আজগুবী সব কথা বলি
হয়তো বা তার মধ্যে থেকে
কোন অজানা উঠবে জেগে
হ্দয় ভরে দেখবো তাকে।

জীবন না কি দুঃখে ভরা
আমি দেখি আনন্দে মোড়া
তাকে নিজের মত চলতে দাও
যা হবে সেটি মেনে নাও
তাহলেই কেল্লা ফতে।

One thought on “কেল্লা ফতে

  1. মনে পড়ে ছোটবেলার দিন।
    শঙ্কর দা দাদার মতো, দীপন ছিলো ইয়ার।
    তুমি তখন ছোট্ট ভাই আর আমাদের ডিয়ার।

Comments are closed.